সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ ‌

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৯ অক্টোবর ২০২০, ০৪:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০৪:৪৬

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২  ‌

বান্দরবানে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযো‌গে ২ জনকে গ্রেফতার করে‌ছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দুপু‌রে ভুক্তভোগী নিজে বান্দরবান সদর থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আসামিরা হলো- বান্দরবান পৌরসভার ৯নং ওয়া‌র্ডের বাসিন্দা মীর আহম্মদের ছে‌লে মো. রফিক (২৫), মৃত হেলাল মিয়ার ছে‌লে মো. জিহাদ (১৮) ও মো. জয়নাল (৩০)। সন্ধ্যায় বান্দরবান সদর থানার পুুলিশ অভিযান চালিয়ে রফিক ও জিহাদকে গ্রেফতার করে। তবে মামলার প্রধান আসামি জয়নাল পালিয়ে যায়।

পুলিশ জানায়, বান্দরবান পৌরসভার ৯নং ওয়া‌র্ডের সিকদার পাড়ায় এক তরুণীকে শনিবার (১৭ অক্টোবর) রাতে জরুরি কথা আছে বলে ডেকে নেয় জয়নাল নামে একজন। পরে সেখানে হাজির হয় স্থানীয় রফিক ও জিহাদ। এরপর তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং তা ভিডিও করে।

এবিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, 'ভিকটিমের অভিযো‌গের পরিপ্রে‌ক্ষি‌তে আমরা দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় পলাতক মো. জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়ে‌ছে।'

ওসি মো.শহিদুল ইসলাম চৌধুরী আরেও বলেন, 'বাদী হয়ে এই বিষয়ে একটি সংঘবদ্ধ ধর্ষণ ও একটি পর্ণগ্রাফি মামলা দায়ের করে‌ছেন এবং পরর্বতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়ে‌ছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের