কালেরপাড়া ইউপি উপ-নির্বাচন: রাতে সংঘর্ষের পর দিনে ভোট

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৫:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৫:৫৩

কালেরপাড়া ইউপি উপ-নির্বাচন: রাতে সংঘর্ষের পর দিনে ভোট

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে হারেজ উদ্দিন (নৌকা) ও স্বতন্ত্র সাজ্জাদ হোসেন শিপনের (মোটরসাইকেল) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট জন আহত এবং ২-৩টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাঁসখালী গ্রামে প্রচারণা চালানোর সময় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জন সামান্য আহত ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোনও পক্ষই মামলা করেনি।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন দাবি করেন, সোমবার রাতে তার কর্মী-সমর্থকরা হাঁসখালী গ্রামে এক এজেন্টের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নৌকা প্রতীকের লোকজন হামলা চালায়। এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও তিন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।

নৌকা প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ জানান, রাতে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা হাঁসখালি গ্রামে ভোট কেনার চেষ্টা করছিলেন। এতে বাধা দিলে তাদের মারপিটে তার পাঁচ কর্মী সমর্থক আহত হয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী