সেন্টমার্টিনে তিন নম্বর হুঁশিয়ারি সংকেত, কালও হবে ভারী বৃষ্টি

কক্সবাজার প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ১৬:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:২৯

সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে দেশের সমুদ্র উপকূলে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বুধবার ও তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় চার শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তাদের অনেকের বৃহস্পতিবার ফিরে আসার কথা ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও সেন্টমার্টিনে ভারী বৃষ্টি হবে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ বলেন, ‘হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ ও কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে দ্বীপে আসা পর্যটকরা আটকে পড়েছেন। বিশেষ করে সাগরে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকায় কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী সেন্টমার্টিন যায়নি। টেকনাফ বন্দর থেকে এখনও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়নি। তবে সব পর্যটক স্ব স্ব হোটেলে নিরাপদে রয়েছেন।’ 

সেন্টমার্টিন ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিব খান বলেন, ‘বুধবার দুপুরে আবহাওয়া অফিস থেকে সমুদ্র উপকূলের জন্য ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়। তবে অনেকেই সংকেত উপেক্ষা করে দ্বীপে থেকে যান। তবে যারা আটকে পড়েছেন তাদের কোনও সমস্যা হচ্ছে না। সাগরের পরিস্থিতি ভালো হলে তারা নিরাপদে কক্সবাজারে ফিরে যেতে পারবেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দ্বীপে যে সব পর্যটক রয়ে গেছেন তারা যাতে কোনও সমস্যায় না পড়েন, সে বিষয়ে সেন্টমার্টিন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের সাশ্রয়ী মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, ‘সাগরে লঘুচাপের কারণে সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী