খুলনায় প্রতিপক্ষের হামলায় জুট মিল শ্রমিক নিহত

খুলনা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২২:৫৩আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২৩:৪৪

খুলনা খুলনার দিঘলিয়া উপজেলায় প্রতিপক্ষের পিটুনিতে জুট মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালে জুট মিলের কাজ শেষে চন্দনীমহলের বাড়িতে যান রাজন ও মেদেহী। সেখানে যাওয়ার পর প্রতিপক্ষরা তাদেরকে স্থানীয় গুচ্ছ গ্রামের নদীর পাড়ে নিয়ে যায় এবং বেদম প্রহার করে। এতে রাজন ও মেহেদী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। মেহেদী দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, রাজন স্থানীয় ইউসুফ মোল্লার ছেলে ও মেহেদী সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী