গোপালগঞ্জ পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২৩:৪৯আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০০:৪৬

গোপালগঞ্জে চালু হয়েছে পিসিআর ল্যাব

গোপালগঞ্জ পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

জেলার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের ৬ষ্ঠ তলায় এই পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কার্যক্রমের শুভ সূচনা করেন। 

এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবিরসহ চিকিৎসক ও টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের প্রচেষ্টায় ‘সামিট গ্রুপ’ গোপালগঞ্জে এ পিসিআর ল্যাব স্থাপন করে। 

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগে ঢাকা, খুলনা ও ফরিদপুরে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হতো। ২/৩ দিন পর করোনা পরীক্ষার ফল পাওয়া যেতো। এখন প্রতিদিনের ফল প্রতিদিন পাওয়া যাবে। এটা জেলাবাসীর অনেক দিনের চাওয়া ছিল। 

এ ল্যাবে প্রতি শিফটে ৯৪টি করে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন ৩/৪ শিফটে ২শ’ থেকে ৩শ’ নমুনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে ১৪ জন চিকিৎসক ও ১০ জন টেকনোলিজিস্ট কাজ করবেন। 

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা বলেন, এখানে ল্যাব স্থাপনের ফলে জেলাবাসী সুফল ভোগ করবেন। আজ থেকে জেলাবাসী প্রতিদিনই করোনা পরীক্ষার রেজাল্ট পাবেন। এ জেলাসহ আশপাশের জেলার মানুষও এখান থেকে ১০০ টাকার খরচ করে করোনা পরীক্ষা করাতে পারবেন। 

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই এলাকার মানুষের জন্য একটি বড় চাওয়া ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন। আজ গোপালগঞ্জবাসীর সে আশা পূরণ হলো। করোনার দ্বিতীয় ওয়েবকে মোকাবিলা করতে এ পিসিআর ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। 

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের