টহল থাকবে না ভেবে ঝড়ের মধ্যে পদ্মায় ইলিশ শিকার, ডুবলো নৌকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১৫:২৬আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৫:২৬

পদ্মা তীব্র স্রোত ও ঝড়ো আবহাওয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে বেঁচে ফিরেছেন ছয় জেলে। বিরূপ আবহাওয়া ও তীব্র স্রোতের মধ্যে সাঁতরে তীরে উঠে এসেছেন তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়রতপুরের জাজিরার কলিকালের চর সংলগ্ন পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। উত্তাল পদ্মায় ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে ও নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ইলিশ ধরতে গিয়ে তারা এ দুর্ঘটনায় পড়েন। তবে নৌকার ছয় আরোহীই জীবিত ফিরতে পেরেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন আব্বাস মাতবর (৪৫), রহিম মাতবর (২৩), মনির (২৫), মো. রুবেল (২০), হৃদয় (১৭) ও ইসমাইল (১৩)।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, জেলেদের সবার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়ায়। তারা এখন সুস্থ আছেন। তবে নৌকাটি উদ্ধার করা যায়নি।

তিনি আরও জানান, খারাপ আবহাওয়ায় পুলিশের টহল থাকবে না এবং সেই সুযোগ নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ইলিশ শিকার করা যাবে মনে করে পদ্মায় নেমেছিল তারা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম