দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ২২:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:৫৬

সুনামগঞ্জ দোয়ারাবাজারে দুই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ আলী (৫৫) একই ইউনিয়নের কমর উদ্দিন মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে দুই বছরের শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় তাকে ঘরে ডেকে নিয়ে যায় ইউসুফ আলী। পরে নির্যাতনের শিকার শিশুটির মা ঘটনা জানালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ধন মিয়া শিশুটির মায়ের বরাত দিয়ে জানান, শিশুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় ইউসুফ আলী তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় তার মা উদ্ধার করে। তিনি এলাকাবাসীকে নিয়ে অভিযুক্তকে আটক করেন ও পুলিশে খবর দেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম জানান, মায়ের অভিযোগ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউসুফ আলীকে আটক করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের