ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ০১:১৪আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:১৬

ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মাইক্রোবাসের দুই যাত্রী। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। রবিবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার মোশাররফ হোসেন (৭৫) ও চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকার মোমেনা খাতুন (৬০)। মোমেনা রেলপাড়া এলাকার মোকাররম হোসেনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, হতাহতরা মাইক্রোবাসে নরসিংদী থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। এসময় আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে গতিরোধকের কাছে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত ও পাঁচ জন আহত হন। আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় আহত মিনারুল ইসলামকে (৪৫) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়া খাতুন (৫৫), খায়রুল ইসলাম (৪৫), আলফাতুন (২৭) ও স্মৃতিকে (১৬) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের