বাস উল্টে খাদে, মা-মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৬:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৯

খাদে উল্টে যাওয়া বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে

নাটোরের লালপুর উপজেলার গোধরা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন–জোছনা (৬০) এবং তার মেয়ে রোজিনা (৩৫)।  তাদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার নড়াইখালী। জোছনার স্বামীর নাম আব্দুল হান্নান।

ওসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরের কিছু আগে গলার অপারেশনের জন্য জোছনা স্বামী ও মেয়েকে সঙ্গে নিয়ে পাবনা থেকে নাটোরগামী একটি বাসে ওঠেন। তারা শহরের হরিশপুর এলাকায় মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে গোধরা এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাদের বহনকারী বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই জোছনার মৃত্যু এবং তার মেয়েসহ চারজন আহত হন৷ আহতদের বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রোজিনাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আহত তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম