অকাল বৃষ্টিতে ফেনীতে রোপা আমন ও রবিশস্যের ক্ষতি

ফেনী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ২০:০০ আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২০:০৫

অকাল বৃষ্টিতে ফেনীতে রোপা আমন ও রবিশস্যের ক্ষতি অকাল বৃষ্টিতে ফেনীতে রোপা আমন ও রবিশস্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে জমিতে জমে যাওয়া পানি দ্রুত সরাতে না পারলে আরও অনেক ক্ষতি হবে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী মানিক বাংলা ট্রিবিউনকে এমন আশঙ্কার কথা জানিয়ে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টি হয়েছে। এতে ক্ষতি হওয়া ফসলের জমির তালিকা সোমবার (২৬ অক্টোবর) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছি। পানি নেমে গেলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এবার জেলার ছয় উপজেলায় ৬৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ধানের ভালো ফলনের আশা করলেও গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া শীতকালীন সবজির ১০২ হেক্টর, খিরা ১৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টর জমির ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি এক হাজার ৮৪৫ হেক্টর, খিরা ৬১ হেক্টর, ধনিয়া ৮ হেক্টর ও মাসকলাই ৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় রোপা আমন ১৫ হাজার ৯৪০ হেক্টর পরিমাণ আবাদের মধ্যে ২০ হেক্টর, শীতকালীন সবজি ৬০০ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় রোপা আমন ৯ হাজার ২৫০ হেক্টরের মধ্যে ৪৫ হেক্টর, শীতকালীন সবজি ১৬০ হেক্টরের.মধ্যে ৬০ হেক্টর, খিরা ৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাইয়ের ১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুলগাজীতে ৬ হাজার ২০৫ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, শীতকালীন সবজি ৬০ হেক্টরের মধ্যে ২৫ হেক্টর, খিরা ২৫ হেক্টরের মধ্যে ১০ হেক্টরের ক্ষতি হয়েছে। পরশুরামে রোপা আমন পাঁচ হাজার ৮৫০ হেক্টরের মধ্যে ৩ হেক্টর, শীতকালীন সবজি ১৫০ হেক্টরের মধ্যে ২ হেক্টরের ক্ষতি হয়েছে। দাগনভূঞায় রোপা আমন ৮ হাজার ৫১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর, শীতকালীন সবজি ১৭৫ হেক্টরের মধ্যে ২ হেক্টর ও সোনাগাজীতে রোপা আমন ২০ হাজার ৯৭০ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, শীতকালীন সবজি ৭০০ হেক্টরের মধ্যে ৩ হেক্টরের ক্ষতি হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী