জেলেদের হামলায় নৌপুলিশ আহত, গুলি করে ছত্রভঙ্গ

বরিশাল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৭:০১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:০৩

জেলেদের হামলায় নৌপুলিশ আহত, গুলি করে ছত্রভঙ্গ

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার শাখা নদীর বদরটুনি ও আবুপুর পয়েন্টে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় এক নৌ পুলিশ আহত হয়েছেন। এসময় ৪ রাউন্ড গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নৌ পুলিশ সদস্যরা। এই ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন জানান, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবুপুর ও বদরটুনি পয়েন্টে জেলেরা মাছ শিকার করছিলেন। খবর পেয়ে হিজলা নৌ থানা পুলিশের দল সকাল সাড়ে ৯টায় অভিযান চালায়। এসময় জেলেরা লাঠি নিয়ে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে নৌ পুলিশ সদস্যরা ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে জেলেদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় আহত নৌ পুলিশ কনস্টেবল মো. রাসেলকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পাড়লেও হামলাকারীদের বিরুদ্ধে হিজলা থানায় সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম