দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৯:২০আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:২২

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি ২১ আপ ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবেন। রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ৪টি তেলের ট্যাংকারের মধ্যে ৩টি ট্যাংকারের তেল পড়ে গেছে। প্রতিটি ট্যাংকারে ৪২ টন ডিজেল ছিল।

এই ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সোমবার দিনগত রাত ( মঙ্গলবার) ২টার দিকে দর্শনা থেকে যশোর নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে ইন করার সময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ মালগাড়িটি সিগন্যাল ছাড়াই ড্রাইভার ওভারস্যুট করে স্টেশনে ঢুকিয়ে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয় এবং বগিতে বহন করা অনেক তেল পড়ে নষ্ট হয়ে যায়। এদিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ ৯ ঘণ্টা বন্ধ থাকে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের