ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ৪ বছর ধরে ধর্ষণের অভিযোগে মামলা

বরিশাল প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ১৬:৪৮আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৮:২১

বরিশাল

রাতে স্বামী মাছ ধরতে গেলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করতো বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের জামাল সরদার। একপর্যায়ে ধর্ষণের ভিডিও ধারণ করে জামাল। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চার বছর ধরে জামাল তাকে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই ঘটনায় জামালকে আসামি করে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার এজাহারের বরাত দিয়ে জানান, মামলার অভিযোগে বলা হয়, ৪ বছর আগে বাউশিয়া গ্রামের জব্বারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার প্রতি নজর পড়ে একই বাড়ির জামাল সরদারের। বিয়ের কিছু দিন পর স্বামী জব্বার নদীতে মাছ ধরতে গেলে গভীর রাতে জামাল ঘরে ঢুকে ধর্ষণ করে তাকে। তারপর সুযোগ পেলেই জামাল তাকে ধর্ষণ এবং এর ভিডিও ধারণ করতো। এভাবে স্বামী জব্বারকে হত্যার ভয়ভীতি দেখিয়ে এবং ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চার বছর ধরে গৃহবধূকে ধর্ষণ করে আসছে জামাল সরদার।

গৃহবধূর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত জামাল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের