সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১৯:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২০:০১

সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৭১) নামের এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় উজ্জল (৩৮) ও লিটন (৪০) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে নিহত আব্দুল লতিফ খানের ছেলে হাবিব খান বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

ওসি হারুনুর রশিদ বলেন, ‘মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খানের মধ্যে দুটি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মুক্তিযোদ্ধা লতিফ খান ও আবু খানের পরিবারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার বিকালে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজসহ কয়েকজনে মিলে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে কিলঘুষি ও লাথি মেরে আহত করে। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম