কাশিয়ানীতে ইজিবাইক চালকসহ দুই জনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ২২:৫৩আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২৩:০২

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা স্থান থেকে এক ইজিবাইক চালকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তালতলা ও তেঘরিয়া গ্রামের খাল থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়ার ছেলে ইজিবাইক চালক শামীম মিয়া (২৩) ও একই উপজেলার তেঘরিয়া গ্রামের ঠান্ডু শেখ (৬৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গত ২ নভেম্বর শামীম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার তালতলা গ্রামের একটি খালে শামীমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, একই উপজেলার তেঘরিয়া গ্রামের একটি খাল থেকে ঠান্ডু শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে বাড়ির পাশের একটি খালের কচুরিপানা পরিষ্কার করছিলেন ঠান্ডু শেখ। এসময় ওই খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান