শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ০৩:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৩:৪৮

 সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন অদূরে চানমারী এলাকায় চট্টগ্রামের পাহাড়তলী থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন (৯৫১নম্বর) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খাঁন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মঈনুল হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটলো তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ওয়াগানে থাকা ডিজেল ও কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত, উপবন এবং চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:
লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের