নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ০৩:৫১ আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৩:৫৫

জঙ্গি গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম রাজু আহাম্মেদ। রবিবার (১০ নভেম্বর) মধ্যরাতে গাইবান্ধা জেলা শহরের কুপতলা বাজার থেকে তাকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল। তার বাবার নাম মৃত শহিদার রহমান।

রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি ছিদ্দিক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মো. রাজু আহম্মেদ পেশায় ইলেকট্রিক ব্যবসায়ী। সে নেতা মতিন মেহেদী ওরফে  মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে  মতিনুল হক মন্ডলের কাছে বাইয়াত গ্রহণ করে। নেতা মতিন মেহেদীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’এর সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর গাইবান্ধা অঞ্চল এর সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা দেয় এবং তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।

এ ব্যাপারে রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি ছিদ্দিক আহাম্মেদ জানান, গ্রেফতারকৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা