মাগুরায় ৭ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ

মাগুরা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ২১:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৩৯

মাগুরায় ৭ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে মাগুরার সাতটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান চলাকালে এসব ক্লিনিক ও ডায়গনোস্টিক সেন্টারে বন্ধ করা হয়।

যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল, মাগুরা কুইন্স ডায়াগনোস্টিক সেন্টার, শহরের হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়গনোস্টিক সেন্টার, দি ল্যাবস্ক্যান মেডিক্যাল সার্ভিসেস, পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, দুপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান চলাকালে এসব ক্লিনিক ও ডায়গনোস্টিক সেন্টারে কোনও সরকারি নিবন্ধন পাওয়া যায়নি। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই। এছাড়া যথাযথ মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনাও নেই। এসব কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী