হাতের কব্জি কেটে নেওয়া শ্রমিকলীগ নেতার মৃত্যু

পটুয়াখালী সংবাদদাতা
১২ নভেম্বর ২০২০, ২৩:১৩আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২৩:১৭

পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হাতের কব্জি কেটে নেওয়া শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদা (৩৫) মারা গেছেন। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর)  সকাল ১১ টার দিকে ঢাকার মহাখালী এলাকার আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ভাই খোকন প্যাদা নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল টিয়াখালী ইউনিয়নের ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, বুধবার ৪ নভেম্বর রাতে রজপাড়ার নির্জন ও দুর্গম কাঁচা রাস্তার ওপর কলাপাড়া শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে একাকী পেয়ে ৪/৫ জন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। এসময় তার শরীরের চার হাত-পায়েই কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ফেলে সন্ত্রাসীরা। জমিজমা সংক্রান্ত বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে। জুয়েল প্যাদা এলাকায় জমির দালালি করতেন ।

জুয়েলের বিরুদ্ধেও পটুয়াখালী সদর থানা, কলাপাড়া এবং বরগুনার আমতলী থানায় অস্ত্র ও খুনসহ বিভিন্ন অপরাধের ৮টি মামলা রয়েছে।

এ ঘটনায় ৫ নভেম্বর নিহত জুয়েল প্যাদার পিতা মো.ফারুক প্যাদা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বসির চৌকিদার , সোহেল হাওলাদার নামে দু’জনকে গ্রেফতার করেছে।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, জুয়েলের মৃত্যুর খবর শুনেছি। তার ভাই স্থানীয় ইউপি সদস্য খোকন প্যাদা জানিয়েছে। ঘটনার দিন আমরা দুইজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের