জুয়েল হত্যা মামলা: আরও একজন গ্রেফতার, মোয়াজ্জিন জেল হাজতে

লালমনিরহাট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ২০:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২০:৫২

বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা

লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যার ঘটনায় গ্রেফতার বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন মো. আফিজ উদ্দিন (৬০) কে আজ শনিবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে তাকে বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে এ মামলায় শনিবার হেলাল উদ্দিন (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার হেলাল এজাহারভুক্ত আসামি। 

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য  নিশ্চিত করেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক।              

তিনি আরও বলেন, ১২তম ধাপে গ্রেফতার মোয়াজ্জিন আফিজ উদ্দিন (৬০) কে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত -৩ এ সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক রবিবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

গত ২৯ অক্টোবর  ওই মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে ছাই করার ঘটনা ঘটে।

এ মামলায় গ্রেফতার হওয়া মোয়াজ্জিনকে এজাহারে উল্লিখিত নামের বাইরের তালিকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি।

আর হেলালকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ।  পাটগ্রাম থানার ওসি জানান, শনিবার দুপুরে হেলাল উদ্দিনকে বুড়িমারী থেকে গ্রেফতার করা হয়। সে বুড়িমারীর উফারমারা গুড়িয়াটারি এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তাকে তিনটি মামলাতেই গ্রেফতার দেখানো হয়েছে।  রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: 
জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

দাড়ি ছেঁটে গোঁফ রেখেও শেষরক্ষা হয়নি হোসেনের

হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় হোসেন আলীর রিমান্ড

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: প্রধান আসামি আবুল গ্রেফতার

পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পিটিয়ে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

যুবককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হবে

পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছায়া তদন্তে র‍্যাব 

জুয়েলকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় অংশ নেওয়া বেশিরভাগই ‘কিশোর’!

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম