লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: প্রধান আসামি আবুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১৩:০০আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২৩:৩৫

আবুল হোসেন ওরফে হোসেন আলী

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

শনিবার (৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করে।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘ দিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ গোপন সংবাদ আসে যে, আবুল  কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। পরে  পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে। তাকে লালমনিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে হত্যার পরে লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেম জুবেদ আলীও রয়েছেন।

আরও পড়ুন:

জুয়েলের এই পরিণতি মানা যায় না
জুয়েলকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় আরও ৬ আসামি গ্রেফতার

 পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ৩ মামলায় গ্রেফতার ৬ 

ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পিটিয়ে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

 যুবককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হবে

পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছায়া তদন্তে র‍্যাব

 

 

 

/এসএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার বাতাসে স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
সর্বশেষ খবর
‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
স্বল্পমেয়াদি বিদেশি পেশাজীবীদের জন্য ৯০ দিনের ভিসা চালু করলো ভেনেজুয়েলা
স্বল্পমেয়াদি বিদেশি পেশাজীবীদের জন্য ৯০ দিনের ভিসা চালু করলো ভেনেজুয়েলা
আদালতে আজমুল হত্যার বর্ণনা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
আদালতে আজমুল হত্যার বর্ণনা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ