বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৭:৫৬

শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া

বগুড়ায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ৩৪ জন রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়ে জানান, নমুনা পরীক্ষা ও শনাক্তের হার বেড়েছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের এবং  টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩৪ জন, শাজাহানপুরে চারজন এবং শেরপুর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় তিনজন করে।

সূত্রটি আরও জানায়, রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি। এ সময় সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন আট হাজার ৩৭১ জন। সুস্থ হয়েছেন, সাত হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ১৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৯ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের