কক্সবাজারে হোটেলের ৮ তলা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:৫০

কক্সবাজার

কক্সবাজারে হোটেলের ৮ তলা থেকে পড়ে বাবু শেখ (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের শহরের পর্যটন এলাকা কলাতলীস্থ সি ক্লাসিক রিসোর্টে এই ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ টাঙ্গাইল জেলার পৌরসভার ১৪ নং ওয়ার্ডের খান ছুরের পুত্র।

নিহত বাবু শেখের বড় ভাই আবদুল্লাহ আল আসিফ জানান, মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারা ৫২ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সি ক্লাসিক রিসোর্ট হোটেলে ওঠেন। সবাই যে যার মতো করে হোটেলে অবস্থান করেন। বাবু শেখের হোটেলের ৮০২ নং ছিলেন।  হঠাৎ বাবু শেখ ৮তলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে। তখন সবাই তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তখন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো. সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী