ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৪২

ময়মনসিংহ ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচ জন। নিহতরা হলো ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জারুয়া গ্রামের হালিম মিয়ার ছেলে ওমর ফারুক (৪), ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিডষ্টোর বাজারের মরহুম ফজলুল হকের স্ত্রী সেলিনা আক্তার (৫০), অপরজন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়া (৫৭)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ওমর ফারুক বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিলো। এসময় ফুলপুর থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জহির উদ্দিন মো. তৈমুর বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ভালুকা থেকে মোটরসাইকেলে করে ইমরান তার শাশুড়ি সেলিনা আক্তারকে নিয়ে সিড স্টোর বাজারের যাচ্ছিলেন। এ সময় ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া শেফার্ড মিল সংলগ্ন এলাকায় আসলে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইমরানের শাশুড়ি সেলিনা নিহত হন।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, বিকাল ৫টার সময় ভালুকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচ জন যাত্রী নিয়ে গফরগাঁও যাচ্ছিলো। শিবগঞ্জ বাজারে অটোরিকশাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাঁন মিয়া মারা যান। এ ঘটনায় সিএনজি চালকসহ পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চাঁন মিয়া তার মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম