গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী-সন্তান ও বাসার কাজের মেয়েসহ পাঁচ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আট জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৮০ জনে।
আক্রান্তদের মধ্যে দুই হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। এ পর্যন্ত ২০১ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।







