যমুনা নদীর দুই পাড়েই শুরু হবে রেল সেতু নির্মাণের কাজ : রেলমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ২১:৪০আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২৩:২৪

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন রেলমন্ত্রী নুরুল হক সুজন।



রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়েছে, তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার পর সকল প্রকার রেল ব্যবস্থা ধ্বংস করেছিল। এখন পর্যন্ত ১০৭টি রেলস্টেশন বন্ধ রয়েছে। রবিবার ( ২২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত আর নতুন করে রেল খাতে উন্নয়ন করেনি। বর্তমান সরকার রেল ব্যবস্থাকে তৈরি করছে। এটির সুফল পেতে সময় লাগবে। আগামীতে এর সুফল পাওয়া যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘সেতুটি দুইটি ভাগে নির্মাণ কাজ হবে। এক ভাগ টাঙ্গাইল অংশে অন্য ভাগ সিরাজগঞ্জ অংশে। ১শ’ কিলোমিটার গতিতে সেতুর ওপর দিয়ে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে। আগামী ২০২৪ সালের আগস্টে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জাপানের আর্থিক সহায়তায়-এর নির্মাণ ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক শামছুজ্জামান, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি