অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, দুই বন্ধু হাসপাতালে

খুলনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ০১:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০১:৪৫

খুলনা

অতিরিক্ত মদপানে অসুস্থ্য হয়ে খুলনার পাইকগাছায় নবদ্বীপ হালদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই যুবক পার্থ প্রতীম চক্রবর্তী ও নব কুমার ব্যানার্জী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, শুক্রবার যশোরের কেশবপুর উপজেলার চুনুডাঙ্গায় একটি বিয়ে বাড়িতে গিয়ে ওই তিন বন্ধু মদপান করে। পরে তারা এলাকায় ফিরে আসে এবং রবিবার সকালে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। পথে নবদ্বীপ মারা যায়। বাকি দুজনকে খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার বলেন, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তীসহ তিন জন গত শুক্রবার একটি বিয়ে বাড়িতে যায়। সেখানের খাবার খেয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পার্থ হাসপাতালে ভর্তি রয়েছে। সে জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক। অন্য দুজনের সম্পর্কে তিনি কিছু জানে না।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি