মাদক মামলায় অভিযুক্ত হয়েও স্বপদে বহাল শিক্ষক-দফতরি

নাটোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১১:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১১:১৩

নাটোর ফৌজদারি মামলায় অভিযুক্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দফতরি স্বপদে বহাল রয়েছেন। মাদক মামলায় জেল খাটার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে জারি হয়নি সাময়িক বহিষ্কারাদেশ। তবে শিক্ষা বিভাগ বলছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক জানান, উপজেলার জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাকুল আশেকিন গত ১৯ অক্টোবর আটক হন।  এরপর মাদক মামলায় ২৫ অক্টোবর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরদিকে মডেল প্রাথমিক বিদ্যালয়ের দফতরি রওশন কামাল সবুজ ৩১ অক্টোবর আটক হন। তিনি মাদক মামলায় ১৩ নভেম্বর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

স্থানীয়রা জানান, তারা দুজনই আদালতে জামিন নিয়ে নিজ পদে এখনও কর্মরত।

এ ব্যাপারে জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দীন আহমেদ জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।

এদিকে, মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল আলম জানান, মাদক মামলায় সবুজের জেল খাটার বিষয়টি লোকমুখে জানলেও তারা নিশ্চিত নন।

এ ব্যাপারে দফতরি সবুজ  জানান, ওটা তেমন কিছু না। তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছিল। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

এ সম্পর্কে জানতে চাইলে সবুজের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা সবুজের দাবি অস্বীকার করেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর তিনি ওই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দীন জানান, বিষয় দুটি তিনি অবগত। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম