বিষ মিশিয়ে মাছ ধরার অভিযোগে যুবকের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:১৪

পিরোজপুর পিরোজপুরে খালের পানিতে বিষ মিশিয়ে মাছ ধরার অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) তাকে এ দণ্ড দেওয়া হয়।

পিরোজপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, মেহেদী হাসান পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের আদাজুরি বাজার সংলগ্ন আদাজুরি খালের পানিতে বিষ মিশিয়ে মাছ ধরছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অপরাধে মেহেদী হাসানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় বিষ প্রয়োগ করে ধরা পাঁচ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেটে আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্যারের নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম