পরীক্ষা নেওয়ার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৭:৪৪

পরীক্ষা নেওয়ার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ রংপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধি মেনে অর্নাস ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অসহনীয় সেশন জট চলছে। চার বছরের অনার্স পরীক্ষা ৬ বছরেও শেষ হচ্ছে না। তার ওপর করোনার কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। এ অবস্থায় বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অনার্স ফাইনাল পরীক্ষা হচ্ছে না।

পরীক্ষা নেওয়ার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ শিক্ষার্থীরা বলেন, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দু’জন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জানান, উপাচার্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন। এর মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। পরে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে, আমরণ অনশনসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান