বেনাপোল ইমিগ্রেশনে করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন

বেনাপোল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১১:২১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১১:২১

বেনাপোল ইমিগ্রেশনে করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত ফেরত দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের তিন দিনের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ প্রজ্ঞাপন বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এই প্রজ্ঞাপন দেশের সব স্থলবন্দরে জারি করা হয়েছে। এটি আগামী সাত কার্যদিবসের মধ্যে চালু হবে। যারা করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে ব্যর্থ হবেন তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি জানান, ভারত যেমন করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনও বাংলাদেশি যাত্রীকে গ্রহণ করছে না, ঠিক একই নিয়মে যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে তাদের প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রী বাংলাদেশি ভারতীয় বা অন্যকোনও দেশের হলেও একই আইন প্রযোজ্য হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের