করোনাকালে খোলা রাখায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২০, ২৩:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:২২

চট্টগ্রামে কোচিং সেন্টার খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনাভাইরাসের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টার চালু রাখায় দুটি কোচিং সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

প্রতিষ্ঠান দুটির মধ্যে ওরাকল কোচিং সেন্টারকে ১০ হাজার ও বিসিএস হেল্প লাইন কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, ‘করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু প্রতিষ্ঠান দুটি সরকারের এই নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রেখেছে। যে কারণে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম