আগামী বছর পাকিস্তানে ঐতিহাসিক সফরে যাবে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৪, ১২:২৯আপডেট : ১৪ মে ২০২৪, ১২:২৯

বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান। সিরিজ চলমান অবস্থাতেই ঐতিহাসিক পাকিস্তান সফরের কথা জানালো ক্রিকেট আয়ারল্যান্ড। প্রথমবারের মতো আইরিশ দলটি পাকিস্তান যাবে ২০২৫ সালে।

সফরের বিস্তারিত এখনও ঘোষিত হয়নি। তবে আয়ারল্যান্ড বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তান সফরে যাবে আগামী বছর। সেটা অনুষ্ঠিত হবে আগস্ট-সেপ্টেম্বরে।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজ এখন ১-১ সমতায়।

সিরিজ চলাকালীন অবস্থাতেই ক্রিকেট আয়ারল্যান্ড বোর্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মোহসিন নাকভির সঙ্গে আসন্ন সফর নিয়ে আলোচনা করেছেন।

ম্যাকনিস জানিয়েছেন, আলোচনাটি ছিল ফলপ্রসূ। আর ঐতিহাসিক সফরটির ব্যাপারে একমতও হয়েছেন তারা। আয়ারল্যান্ড এর আগে কখনও   পাকিস্তান সফরে যায়নি।    

সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। সফরটি আবার ভবিষ্যৎ সফর সূচির অংশও।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের