ভারতে হরতালের কারণে দুই ঘণ্টা আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১০:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:০৫

হিলি স্থলবন্দর ভারতে বামফ্রন্টের ডাকা হরতালের কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম আবার শুরু হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশটিতে এই হরতাল ডাকা হয়। হরতালের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশ থেকে ভারতে ট্রাক প্রবেশ বন্ধ হয়ে যায়। পরে সকাল পৌনে ১০টায় বন্দর দিয়ে ট্রাক প্রবেশ আবার শুরু হয়েছে। হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালেও বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় ট্রাকগুলোকে ভারতে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। ৩৫টি ট্রাক ভারতে ফেরত যাওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ ট্রাক ফেরত নেওয়া বন্ধ করে দেয়। পরে এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে ভারতে বামফ্রন্টের ডাকা হরতাল চলছে। যার কারণে খালি ট্রাক গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। হিলি স্থলবন্দর

পরে সকাল পৌনে ১০টায় বন্দর দিয়ে ফের ভারতে খালি ট্রাক যাওয়া শুরু হয়। খালি ট্রাক যাওয়া শেষ হলে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম