প্রতিপক্ষকে ফাঁসাতে গৃহকর্মীকে খুনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ০৬:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৬:১০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়ির গৃহকর্মী আব্দুস সালামকে হত্যায় জড়িত যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইসহ অভিযুক্তদের  শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে দোহালিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সম্মুখে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সময় সালাম হত্যা মামলার আসামি কামরান আব্দুল হাই, জয়নাল, অজুদ, মছদসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।

নিহত সালামের স্ত্রী লাভলী বেগম বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইয়ের নির্দেশে  তার মামাতো ভাই ও তাদের ছেলেরা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনটি শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, নাজিম উদ্দিন ওরফে সুনুর আলী, গ্রামের প্রবীণ ব্যক্তি মো. আহাদ আলী, মো. আব্দুর রহিম, মো. শাকির আলী, মাওলানা ইসমাঈল আলী, ইলিয়াস উদ্দিন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর দিনগত রাতে দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহকর্মী আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাড়ির মালিকসহ আট জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সালামের স্ত্রী লাভলী বেগম। ঘটনার পর দিন পুলিশ ৭ আসামিকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’