নির্মাণাধীন ভবনের খাদে পড়লো কক্সবাজার ছেড়ে আসা যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২০, ১০:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১১:৪২

নির্মাণাধীন ভবনের খাদে পড়লো যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে ঢাকাগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নির্মাণাধীন ভবনের খাদে পড়ে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই খাদে পড়ে যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি রাত সাড়ে ১০টার সময় কক্সবাজার ছেড়ে আসে। বাসটি নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ভবনের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী