জামালপুর জেনারেল হাসপাতালে চালু হলো সিটিস্ক্যান মেশিন

জামালপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২৩:০০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২৩:১১

জামালপুর জেনারেল হাসপাতালে চালু হলো সিটিস্ক্যান মেশিন সাধারণ মানুষের দরজায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, সাধারণ রোগীরা এখন জামালপুরেই সিটিস্ক্যান করার সুযোগ পাবেন। যা আগে ময়মনসিংহ বা ঢাকায় গিয়ে করতে হতো। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনার সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী ঘোষিত ‘নো মাস্ক নো সার্ভিস’ সবাইকে মেনে চলতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে সিটিস্ক্যান মেশিনটির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জামালপুরের মানুষকে মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করতে হতো। এখন আর সেই পরিস্থিতি নেই। বর্তমান সরকার বাংলাদেশের দরিদ্রতম পিছিয়ে পড়া জামালপুর জেলাকে উন্নত জেলায় পরিণত করতে কাজ করে যাচ্ছে। এছাড়া সম্প্রতি সরকার জামালপুরের বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ৩৬৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, জামালপুর জেনারেল হাসাপাতালে স্থাপিত নতুই সিটিস্ক্যান মেশিনের মাধ্যমে সপ্তাহে দুই দিন দশ জন করে রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান