স্ত্রীকে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে শহীদ মিনারে কাঁদলেন স্বামী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০৭:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৭:৫০

 সুনামগঞ্জের শাল্লা উপজেলার এক হতদরিদ্র দিনমজুর কৃষি শ্রমিকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার না পেয়ে সুনামগঞ্জ শহীদ মিনারে শিশু সন্তান নিয়ে মানবন্ধন করেছেন ওই অসহায় স্বামী। এসময় ওই দিনমজুর, তার বৃদ্ধা মা ও দুই শিশুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। শনিবার (২৮ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতনকারী বখাটে ও বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশের অসহযোগিতার বিচার দাবি করে অসহায় পরিবারটি।

মানববন্ধন চলাকালে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী অভিযোগ করেন, উপজেলার আনন্দপুর গ্রামের মধু দাসের ছেলে প্রজেশ দাস দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। বাড়ি থেকে বের হলেই তার স্ত্রীকে অশ্লীল কথাবার্তা বলে। গত বুধবার (১৮ নভেম্বর) বিকালে মদ খেয়ে তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে প্রজেশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে গত শনিবার (২১ নভেম্বর) রাতে আবারও ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় প্রজেশ। এ সময় নির্যাতনের শিকার নারী ও তার শ্বশুর-শাশুড়ির চিৎকারে প্রজেশ দাস পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার (২২ নভেম্বর) আবারও থানায় লিখিত অভিযোগ নিয়ে যান ওই নারী।

নির্যাতনের শিকার নারীর স্বামী জানান, সর্বশেষ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন শাল্লা থানার এসআই সেলিম মিয়া। পরে গৃহবধূর দিনমজুর স্বামী নিজ বাবা ও মা এবং স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে থানায় যান। তবে মামলা না নিয়ে পুলিশ সময় নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি।

শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কোনও সত্যতা না পাওয়ায় মামলা নেওয়া হয়নি। তবে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আরও একজন অফিসারকে দিয়ে তদন্ত করিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। এর আগেই তিনি সুনামগঞ্জে গিয়ে মানববন্ধন করেছেন বলে উষ্মা প্রকাশ করে ওসি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’