নির্মাণাধীন ভবনের নিচে শ্রমিকের মরদেহ

বরিশাল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ০০:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০০:৪৫

বরিশাল

বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ রোডে ছয় তলা নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে টাইলস মিস্ত্রি আব্দুল কুদ্দুসের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। তবে ভবন মালিক পক্ষের দাবি, তিনি অসুস্থ ছিলেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে মরদেহ ‍উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। কুদ্দুসের বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে একা থাকতেন তিনি। ওই ভবনে মাত্র ‍একদিন কাজ করেছেন কুদ্দুস।

ভবন মালিকের ভাগ্নে রাশেদ মাহমুদ অভি জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে চা খাওয়ার জন্য ওই ভবনের বাইরে যান কুদ্দুস। রাত ৮টার দিকে অন্য শ্রমিকরা কাজ শেষে চলে যায়। রবিবার সকালে ভবনের নিচে কুদ্দুসের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এরপর তারা মরদেহ উদ্ধার করে।

অপরদিকে কুদ্দুসের ভাতিজা জুয়েলের দাবি, তার চাচার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বলেই মনে করেন তিনি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল বলেন, 'প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়ে তারা জানতে পেরেছেন যে কুদ্দুস অসুস্থ ছিলেন। তবে কুদ্দুসের ভাতিজা জুয়েলের অভিযোগ খতিয়ে দেখা হবে।' ‍

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম