১৫ কেজি গাঁজা উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৩

১৫ কেজি গাঁজা উদ্ধার

পঞ্চগড়ে অভিযান চালিয়ে ১৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের আওতাভুক্ত জয়ধরভাংগা বিওপি এর সদস্যরা। এসময় বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজা ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে (১ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার জাহের পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক জানান, অভিযানে ১৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
"লেখা ছাড়া বেঁচে থাকাই ছিল অসম্ভব" কথাসাহিত্যিক মণিকা চক্রবর্তীর সাক্ষাৎকার
ঠোঁটের হাসি নয়, এবার নজর কাড়লো জেন্ডায়ার মাকড়সা-হিল
মার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিবিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন