নরসিংদীতে আরও ৬ জন করোনায় আক্রান্ত

নরসিংদী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:০০

করোনাভাইরাস

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৩৬ জনে। মঙ্গলবার (১ ডিসেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৯ নভেম্বর ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।  সোমবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলায় ৫ জন ও রায়পুরায় ০১ জন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৩৬ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৭৭৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৪৪ জন, শিবপুরে ২৬৭ জন, পলাশে ৩০৫ জন, মনোহরদীতে ১৮৭ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৮১ জন।

বর্তমানে আক্রান্ত ১১ জনকে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ১২৯ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৮ জন মারা গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম