২৩ দিনে সাইকেলে করে তেঁতুলিয়া থেকে টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৮:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৮:৫১

টেকনাফে সেনাবাহিনীর সাইক্লিস্ট দল মুজিব জন্মশতবর্ষ উদযাপনে সেনাবাহিনীর ১০০ জন সাইক্লিস্ট ২৩ দিনে ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফে এসে পৌঁছেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্টে এসে পৌঁছায় সাইক্লিস্ট দলটি।

এসময় সেখানে উপস্থিত সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেনা সদস্যরা তাদের অভিনন্দন জানান। সাইক্লিং এক্সপিডিশনে অংশগ্রহণকারীরাও এসময় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে সাবরাং জিরো পয়েন্টে আয়োজিত মুজিব জন্মশতবর্ষের সাইক্লিং এক্সপিডিশনের ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের ১০ আর্টিলারি বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদি। টেকনাফে সেনাবাহিনীর সাইক্লিস্ট দল

এসময় সাইক্লিং এক্সপিডিশনে অংশগ্রহণকারী সৈনিক রিনা এবং নেতৃত্বদানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদি জানান, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং স্মরণীয় করে রাখতে সেনাবাহিনীর বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ সাইক্লিং এক্সপিডিশনটির আয়োজন করা হয়েছে। দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় এতে অংশগ্রহণকারীরা অন্যান্য সেনা সদস্য ও সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছে দিয়েছে। আগামীতেও এ চেতনাকে ধারণ করে দেশ গঠনের আহ্বান জানানো হয়েছে।

ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানে সাইক্লিং এক্সপিডিশনে নেতৃত্বদানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ সহ তিন সেনা সদস্য প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদিকের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এরপর কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

গত ৮ নভেম্বর দেশের সর্ব-উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে সাইক্লিং এক্সিপিডিশনে যাত্রা করে সেনাবাহিনীর ১০০ সদস্যের একটি সাইক্লিস্ট দল।

আয়োজকরা জানিয়েছেন, মূলত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণ করে সাইক্লিং এক্সপিডিশনে ১০০ সেনা সাইক্লিস্ট অংশ নিয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ-৭১ স্মরণে এতে প্রতিদিনই ৭১ সেনা সদস্য সাইক্লিং করেছেন।

দলটিতে বিভিন্ন পদবীর ১৬ জন অফিসার এবং ৮৪ জন সৈনিক। এদের মোট ১১ জন নারী সেনা সদস্য ছিলেন। তবে তার মধ্যে তিন জন যাত্রার দিন থেকে শেষদিন পর্যন্ত সাইক্লিংয়ে অংশ নিয়েছেন।

আয়োজকরা আরও জানান, তেঁতুলিয়া থেকে দীর্ঘ এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে সাইক্লিস্ট দলটি যাত্রাপথে মূল প্রধান সড়ক ও মহাসড়কগুলো ব্যবহার করেছে। এতে দলটি সেনাবাহিনীর আটটি ডিভিশন এবং বেশ কয়েকটি বেসামরিক স্থানে যাত্রা বিরতি করে।

দলটি যাত্রাপথে বিরতি নেওয়া স্থানগুলোয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব সম্পর্কে তুলে ধরে। এছাড়া যাত্রাপথে সেনানিবাসসহ যেসব স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভ পেয়েছে সেখানেই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।

/এফএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী