স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ

নাটোর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৮:০১আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:০২

আদালত

যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখারও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই আসামির আরও ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা জজ এমদাদুল হক মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।

নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার খোকন মুন্সির ছেলে।

জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও মামলার আইও এসআই আমিরুল ইসলাম মামলা সূত্রে জানান, ২০১৭ সালের ২৭ জুন নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকার ফাতেমা খাতুনের সাথে বিয়ে হয় রুবেলের। এক মাস পরই রুবেল ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এরই ধারাবাহিকতায় বিয়ের ৩ মাস পর ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে রুবেল ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে ও আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনায় নিহতের বোন আকলিমা বাদী হয়ে রুবেল,তার ভাই জুয়েল, জুয়েলের স্ত্রী বেবী ও বাবা খোকনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে। শুনানি শেষে রুবেলের বিরুদ্ধে এই আদেশ দেন আদালত। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পেয়ে অপর ৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী