মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, একজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৪:০৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:০৫

মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল

মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।  গত ২৪ ঘণ্টায় শুধু সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ জনের।  এছাড়া বুধবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা  বশির আহমেদ (৬৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত বশির সদর উপজেলার কাচারী পাড়া ঘোস্তা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন।

এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১৬৪০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫৭৬ জন।

এদিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. রাজিব বিশ্বাস জানান, করোনা পজিটিভ হয়ে ওয়ার্ড ও আইসোলেশনে ১৯ জন রোগী ভর্তি আছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের