প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর ফাঁস নিলেন প্রেমিকা

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩২

ঝিনাইদহ ‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন প্রেমিক সুমন বিশ্বাস। সেই কষ্ট সইতে না পেয়ে তিন দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামের।

স্থানীয় সংবাদকর্মী সালাম হোসেন জানান, সদর উপজেলার কাতলামারি গ্রামে কসমেটিকসের দোকান ছিল ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সঙ্গে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন। মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুমনের মৃত্যু মেনে নিতে পারেনি মিনা। বিমর্ষ হয়ে পড়ে সে। অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়নাতদন্ত করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী