পাঠ শেষে বাড়ি ফেরার সময় সড়কে প্রাণ গেলো শিশুর

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:০৫

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটােরিকশার চাপায় সুরাইয়া আক্তার (১০) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বাসাইল-টাঙ্গাইল সড়কের বিয়ালা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুরাইয়া ওই গ্রামের সলিম ভূইয়ার মেয়ে। সে স্থানীয় বিয়ালা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হাসন বলেন, 'দুপুর ১২টার দিকে মাদ্রাসা ছুটি হলে ওই ছাত্রী সড়ক দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা এসে শিশুটিকে চাপা দেয়। সে ঘটনাস্থলেই মারা যায়।'

তিনি আরও বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী