উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুই ভাইস-চেয়ারম্যানের ভাতা আত্মসাতের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ০০:০৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০০:১০




নরসিংদী নরসিংদীর বেলাবতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটনের বিরুদ্ধে দুই ভাইস চেয়ারম্যানের সম্মানী, আপ্যায়ন ও ভ্রমণ ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর সার্কিট হাউজে এসব অভিযোগের তদন্ত করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন।

এর আগে, চলতি বছরের মার্চে এসব ভাতা আত্মসাতের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ করেন বেলাব উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য নির্ধারিত দিনে অভিযোগকারী ও অভিযুক্তসহ দুই পক্ষের সংশ্লিষ্টদের নিয়ে এই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

দুই ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও শারমিন আক্তার খালেদা বলেন, ২০১৯ সালের নভেম্বর মাসের সম্মানী ভাতা, আপ্যায়ন ভাতা ও ভ্রমণ ভাতা হিসেবে আমাদের দু’জনের প্রাপ্য ৭০ হাজার টাকার চেক আমাদের অবগত না করেই ব্যাংক থেকে উত্তোলন করা হয়। উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন নিজে স্বাক্ষর করে ওই টাকার চেক উত্তোলন করেন এবং তা আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে ওই টাকা আমরা ফেরত চাইলেও তা আমাদের ফেরত দেননি তিনি। এই ঘটনায় আমরা যৌথভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করি। এরই প্রেক্ষিতে আজ সার্কিট হাউজে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে অভিযোগের তদন্ত করেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন। আশা করছি, আমরা সুবিচার পাবো।

অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া জানান, আমি উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের সম্মতি নিয়েই তাদের চেক ব্যাংক থেকে উত্তোলন করি। সম্মানী ভাতার ওই টাকা সামাজিক কমর্কাণ্ডের অংশ হিসেবে স্থানীয় একটি মাজারের ওরশে ব্যয় করেছি। কিন্তু পরবর্তী সময়ে তারা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আমি তা ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু তারা তা নেননি। আমাকে রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য তারা এসব নিয়ে অভিযোগ করেছেন।

তদন্ত শেষে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। তবে অভিযোগকারী ও অভিযুক্তসহ দুই পক্ষের সংশ্লিষ্ট লোকজনের বক্তব্য শুনেছেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের