পাবনা চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ০০:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০৩:৫১

পাবনায় চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তকে চক্রান্ত উল্লেখ করে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মিলের শ্রমিক কর্মচারীরা। পাবনা শহরে এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এসময় অবিলম্বে সুগার মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না এলে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

বুধবার সকাল সাড়ে ১১টায় সুগার মিলের শ্রমিক কর্মচারীদের এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশের পর জেলা প্রশাসককের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মিল শ্রমিক কর্মচারীরা।

সমাবেশে বলা হয়, মিলের শ্রমিক কর্মচারীদের বিপুল পরিমাণ টাকা বকেয়া বেতন হিসেবে মিলের কাছে পাওনা রয়েছে। এছাড়াও আখ মাড়াই শুরুর নির্ধারিত দিন রয়েছে ২৫ ডিসেম্বর। এই মুহূর্তে মিল বন্ধের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই অবিলম্বে পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমুখ সমাবেশে বক্তৃতা করেন ও মিছিলে নেতৃত্ব দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের