গোরস্থানের কমিটি নিয়ে সংঘর্ষ, ১৫ জন আহত

মাগুরা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ০২:৫৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০২:৫৪

মাগুরা

গোরস্থানের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতাল ও গুরুতর জখম অবস্থায় একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে স্থানীয় কবরস্থানের কমিটি গঠন নিয়ে শনিবার রাতে সাকেন আলী ও জিবলু খানের সমর্থকদের মধ্যে বিরোধ ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এই বিরোধকে কেন্দ্র করে রবিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও ইকবাল নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম