আইসিইউ নেই মাগুরা সদর হাসপাতালে, তবে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে

মাগুরা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ০৪:০২ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৪:১০

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

মাগুরায় করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। গত তিন মাসেরও অধিক সময় এ জেলায় করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মাগুরায় সরকারি হাসপাতালে কোনও আইসিইউ নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ৮৫টি রিপোর্ট হাতে এসেছে যার মধ্যে ৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত  ব্যক্তির সংখ্যা ১০২৭ জন যার মধ্যে ৯৮০ জন সুস্থ্য হয়েছেন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মোট ১৯ জন করোনা রোগী মারা গেছেন।  

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, সব কিছুই স্বাভাবিক। হাসপাতালে রোগীর সংখ্যা অনুপাতে শয্যা না থাকায় এখনও বারান্দায় এবং মেঝেতে রোগীরা অবস্থান করছেন। বহির্বিভাগে ঘুরে দেখা গেছে আগের মতই রোগীর ভিড়।

শহরের পারনান্দুয়ালি এলাকার শমসের আলী বলেন, চিকিৎসকরা রোগী দেখছেন নিয়মিত তবে অনেক রোগী থাকায় সবার প্রতি সমান মনোযোগ দিতে পারছন না।

দোয়ার পাড় এলাকার বাসিন্দা সাহিদা বেগম বলেন, ডাক্তারররা এখানে দূর থেকে রোগী না দেখলেও চেম্বারে অনেক চিকিৎসক রোগীকে কাছে আসতে দেন না। তবু চেম্বারে অনেক সময় নিয়ে দেখেন তারা যা এখানে দেন না।

বহির্বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা মাহমুদ বলেন, করোনার মাত্রা বাড়ুক বা না বাড়ুক আমাদের দায়িত্ব পালন করতেই হয়। এখানে আন্তরিকতার কোনও অভাব নেই।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধয়াক স্বপন কুমার কুন্ডু বলেন, করোনার শুরু থেকেই আমাদেও চিকিৎসকরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের সাথেও আমরা নিয়মিত যোগাযোগ করছি। আমাদেও হাসপাতালে আইসিইউ না থাকলেও প্রযোজনীয় অক্সিজেন এবং অন্যান্য সব ব্যবস্থাই আছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, এখনো মাগুরায় কোনও আইসিইউ ওয়ার্ড নেই। আমরা আশাবাদী যে অচিরেই এ সমস্যার সমাধান হবে। মাগুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমন তীব্র না হওয়ায় খুব সমস্যার মুখোমুখি আমরা হইনি। তবে এটি শেষ কথা নয়।

 

/টিএন/
সম্পর্কিত
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
১৫০ ভরি স্বর্ণ ডাকাতির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা, ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে খুন
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন